ভেজাল নামের সাথে আমরা সবাই পরিচিত। এ সম্পর্কে আর ব্যাখ্যা করে বুজানোর প্রয়োজন না থাকলেও এর প্রকোপ যে ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। তবে ভেজাল প্রতিরোধ শুধু আইন এবং সরকারের একার পক্ষে ভ্রাম্যমান আদালত দিয়ে সম্ভব নয়। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ২০০৯ইং থেকে জাতিকে ভেজাল মুক্ত করার স্বপ্ন নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। সভা সেমিনার লিপলেট, ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড, স্বরনীকা, প্রকাশ ও প্রচার করে জন সচেতনতা বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে। এ ছাড়াও মাঠ পর্যায়ে ব্যবসা, প্রতিষ্ঠান গুলো সঠিক ভাবে নীয়মনীতি মেনে চলছে কিনা তা পর্যবেক্ষন করে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস, ট্রেড লাইসেন্স, ঔষধ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর সহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুসন্ধানী প্রতিবেদন দাখিলের মাধ্যমে আমরা ভেজাল নির্ধারন, অনিয়ম করা প্রতিষ্ঠান গুলোকে চিহ্নিহত করে থাকি এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগন আইন প্রয়োগের মাধ্যমে জাতিকে ভেজাল মুক্ত করতে জেল জরিমানা মামলা করে থাকেন। যদিও আমাদের গঠন তন্ত্রে সরাসরি মামলা করার বিধান রয়েছে তথাপিও সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা এখনো কোন ভেজালকারীর বিরুদ্ধে মামলা দায়ের করিনি। এক কথায় বলা যায় ভেজালকারীরা জাতিকে শ্লো মোশানে হত্যাকারী। তাই এ হত্যাকারীদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হবে এবং আমরা জাতীয় স্বার্থে ভেজাল মুক্ত দেশ গঠন করে বিশ্বের বুকে এক মহান দৃষ্টান্ত রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ জন্য সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, সকল পেশাজিবী, বিত্তবান, ডোনার এজেন্সী সহ সকলের সহযোগিতা কামনা করছি।